জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে পঞ্চম দিনে আরও ৬৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে দলটির মোট মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে।
সোমবার (১৩ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।
বিজ্ঞাপন
পঞ্চম দিনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন—মাজেদা আহসান, মাকসুদা আক্তার, আরিফা জেসমিন, রীনা আক্তার, পারুল হক, নীরু সামসুন্নাহার, হোসনা বেগম, সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরী, অরজিনা পারভীন, চামেলী, রহিমা বেগম, সালিমা তালুকদার, লুৎফা খানম চৌধুরী, হাজারী জাকিয়া হুমাইরা, শিল্পী খাতুন, শাহিনুর বেগম (হাসি), ফেরদৌস আরা, জেসমিন আক্তার, হাদিয়া চৌধুরী মুন্নী, জারা আফরোজ প্রশি, ইলোরা পারভীন, সাবিরা সুলতান, আনোয়ারা শিখা, রোমানা আহমেদ, দিলারা শিরিন, শারমিন আক্তার, নীলুফা ইয়াসমীন (নীলু), নাসিমা আক্তার কল্পনা, আরিফা সুলতানা, নূর শাহানা, শওকত আরা আক্তার, মাসউদা আফরোজ হক, বাহাদুর সাজেদা আক্তার, মিনান নাহার, শামীমা আক্তার, আল আসমাউল হুসনা, ফাতেমা আক্তার, মোসা. আসমা, জহরত আদিব চৌধুরী, চৌধুরী শরীফা নাসরিন, আফরোজা বেগম, তুষান আফরোজা, রুহী আফজাল, জ্যোৎস্না খাতুন, শেখ ফরিদা জাহান স্বপ্না, মাসুমা আক্তার নিপা, ইয়াসমিন আরা হক, শরীফ তাছলিমা সালাম পলি, সৈয়দা সুলতানা সালমা, রাশেদা বেগম হীরা, হোসনে আরা (মায়া), ইসরাত জাহান, হামিদা খাতুন, ফারহানা আক্তার, অধ্যক্ষ কামরুন্নাহার লিপি, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, পাপিয়া আক্তার, সিলভিয়া সালাম, হালিমা আক্তার, মাছুমা আক্তার, খ. ফরহানা ইয়াসমীন, রাবেয়া খাতুন, খালেদা আলম, শাহীনূর আক্তার, মনিরা আক্তার, ফারজানা ইয়াসমিন লিপি, পারভীন আক্তার, মৌসুমী নাছরিন ও নাজমুন নাহার বেবী।
গত ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই ২২ ও ২৩ এপ্রিল। আপিল আবেদনের শেষ সময় ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ভোটগ্রহণ ১২ মে।
এআর




