রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘কুষ্টিয়ায় পীর হত্যায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাই দায়ী’

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

অধ্যাদেশসমূহ বাতিল করে পতিত স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার: ইসলামী আন্
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : ইন্টারনেট

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে কথিত পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, ঘটনাটি দেশে দীর্ঘদিন ধরে আইনের শাসনের ঘাটতির একটি নগ্ন উদাহরণ।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে গাজী আতাউর রহমান অভিযোগ করেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা-এর ফিলিপনগর এলাকায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ইসলাম বিকৃত করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আসছিলেন। এ বিষয়ে প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তিনি।


বিজ্ঞাপন


গাজী আতাউর বলেন, ধর্ম পালনের স্বাধীনতা সবার রয়েছে। তবে কোনো ধর্ম বিকৃত করার অধিকার কারও নেই। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তিকে ঘিরে যে গণবিক্ষোভ তৈরি হচ্ছিল সেটিও প্রশাসন যথাযথভাবে গুরুত্ব দেয়নি। এর ফলেই এমন একটি ঘটনা ঘটেছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

আইন হাতে তুলে নেওয়ার ঘটনাকে সমর্থন করেন না জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, কথিত পীর শামীম রেজার সঙ্গে যা ঘটেছে তা সমর্থনযোগ্য নয়। তবে এই ঘটনার পেছনে দীর্ঘদিন ধরে মানুষের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির প্রতি অবমাননার অভিযোগ জমা ছিল। 

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হলে ধর্ম বিকৃতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নেওয়া জরুরি। অনেক সময় ধর্ম বিকৃতিকে ধর্ম পালনের স্বাধীনতার সঙ্গে গুলিয়ে ফেলা হয়। একইসঙ্গে আইন হাতে তুলে নেওয়ার ঘটনাগুলোর বিরুদ্ধেও প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। 

এমআর/ক.ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর