বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: শফিকুর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: শফিকুর
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।  ছবি: সংগৃহীত

দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার ‘বীভৎস রূপ’ ইতোমধ্যেই জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, জাতীয় সংসদ একটি ‘পবিত্র আমানতের জায়গা’। সেখানে যারা নির্বাচিত হয়ে যাবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, যাদের জনগণের রায়ের প্রতি আস্থা আছে, তারা কখনোই গায়ের জোর খাটাতে চান না।


বিজ্ঞাপন


দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর