মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

তারেক রহমান ও আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সংসদে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

তারেক রহমান ও আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সংসদে
সংসদে এ দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতাযুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর পরিবারের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁর দুই সন্তান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে।

বুধবার (৮ এপ্রিল)‘ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান গাজীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুজিবুর রহমান। আলোচনায় তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে দীর্ঘ নয় মাস বন্দি থেকেও যে ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় এই পরিবার দেখিয়েছে, তা ইতিহাসে বিরল। সে সময় খালেদা জিয়া তাঁর দুই সন্তানসহ বন্দি ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।


বিজ্ঞাপন


tarique-coco
তারেক রহমান ও আরাফাত রহমান কোকো: ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, সে সময়ের কঠিন পরিস্থিতি তারেক রহমান ও আরাফাত রহমান কোকো মায়ের সঙ্গে সহ্য করেছেন, যা তাঁদের আত্মত্যাগের অংশ হিসেবে বিবেচনা করা উচিত।

মুজিবুর রহমান দাবি করেন, খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁর দুই সন্তানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।

তিনি আরও বলেন, তারেক রহমানের বিভিন্ন বক্তব্য ও আহ্বানে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ রাজপথে নেমেছে। একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে ইতিহাসের প্রতিটি অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর