শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ এএম

শেয়ার করুন:

স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সহধর্মিণী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।


বিজ্ঞাপন


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ার পর থেকেই মির্জা ফখরুল নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসা নেন। কিছুদিন পর পর ফলো-আপ চিকিৎসার জন্য তাকে সেখানে যেতে হয়।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর