শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ এএম

শেয়ার করুন:

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই হবে যশোর জেলায় তার প্রথম সরকারি সফর।

সোমবার (৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।


বিজ্ঞাপন


বিএনপি সূত্র জানিয়েছে সফরকালে যশোর ৫০০ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শার্শা উপজেলার উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

পরে শহরের ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর