শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

অনলাইনে অপপ্রচার, বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা
বিএনপির দলীয় পাতাকা। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।

শনিবার (২ এপ্রিল) বিকেলে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ মর্মে কোনো কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন অনলাইন ও ইউটিউবে একটি লেখা প্রচার করেছে- যেটি সম্পূর্ণরুপে উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। 

এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রিজভী। 

এএম/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর