শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

তারেক রহমানের সিদ্ধান্তে কার প্রভাব, প্রশ্ন হাসনাতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের সিদ্ধান্তে কার প্রভাব, প্রশ্ন হাসনাতের

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন, তারেক রহমান আদৌ নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন কি না, নাকি নেপথ্যে অন্য কোনো অদৃশ্য শক্তি প্রভাব বিস্তার করছে।

শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত এ প্রশ্ন তোলেন।


বিজ্ঞাপন


হাসনাত স্মরণ করিয়ে দেন, ২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন , ‘এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’

‘তাঁর (তারেক রহমান) দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের ওপর নির্ভর করে, তা তিনি তখন কিংবা এখনোও স্পষ্ট করেননি। কিন্তু ২৫ ডিসেম্বর, যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন—দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও—গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কি না, সে প্রশ্ন থেকেই যায়।’ ফেসবুক পোস্টে বলেন হাসনাত। 

এনসিপি নেতা বলেন, দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের ওপর নির্ভর করেছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত? জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন—যাদের আমরা চিনি না? তাঁর নিজের সিদ্ধান্ত ছাড়াও যাঁদের সিদ্ধান্তের ওপর তাঁর দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে, তাঁরা কারা?’

এম/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর