বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

জুলাই অভ্যুত্থানে থাকা প্রথম দল ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

জেলা প্রতিনিধি, বরিশাল 
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

জুলাই অভ্যুত্থানে থাকা প্রথম দল ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ
বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: ঢাকা মেইল

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আমরা আজীবন স্মরণ করবো। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে আসিফ এই বক্তব্য দেন।


বিজ্ঞাপন


আসিফ মাহমুদ বলেন, এখন আমি জীবিত অবস্থায় আপনাদের সামনে রয়েছি- সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সে সময় আমাদের পাশে যারা এসে দাঁড়িয়েছে তাদের জন্য সম্ভব হয়েছে। দেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে আগামীতেও সেই সম্পর্ক অব্যাহত থাকবে।

এর আগে বরিশাল সদর উপজেলায় চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে চরমোনাই পীরের দরবারে এসে পৌঁছায়।

চরমোনাই মাহফিলের গণমাধ্যম সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ জানান, ফজরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাহফিলে বয়ানে বসেন। এরপর বয়ান শেষে আসিফ মাহামুদ সজীব ভূইয়া ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে ঘরোয়া বৈঠকে অংশ নেন চরমোনাই পীর।

প্রতিনিধি/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর