সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো জোটে থাকবেন না রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো জোটে থাকবেন না রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো জোটে যোগ দেবেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


ইসি সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠানো হলে ওই চিঠির জবাবে রুমিন ফারহানা ইসিকে জানিয়েছেন, তিনি কোনো জোটে থাকবেন না। এ নির্বাচনে তিনি একজন ভোটার হিসাবে অংশ নেবেন।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী, সংসদে অন্তর্ভুক্ত সদস্যদের মোট আসন সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটের অনুকূলে সংরক্ষিত মহিলা আসন বণ্টন করা হয়। এরপর ইসি সচিবালয় রিটার্নিং অফিসার নিয়োগ এবং ভোটার তালিকা চূড়ান্ত করে। পরবর্তীতে ইসির বৈঠকে অনুমোদনের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। দল ও জোটগুলো তাদের বরাদ্দকৃত আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়। ফলে অনেক সময় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর