শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই স্বাধীনতা দিবসের অঙ্গীকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

N
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই হতে হবে জাতির অগ্রযাত্রার প্রধান অঙ্গীকার।’

তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সত্য, ন্যায় ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। 


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন নাহিদ। 

তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ এবং নির্যাতিত বীরাঙ্গনাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, তাদের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের অর্জন নয়; এটি ছিল ন্যায়, সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের এক ঐতিহাসিক অঙ্গীকার। তবে স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়ন এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করে বিভিন্ন সময়ে দেশের ওপর স্বৈরাচারী শাসন চাপিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রকে দুর্বল করে বিদেশি শক্তির কাছে নতজানু করার অপচেষ্টাও হয়েছে। তবুও দেশের মানুষ প্রতিবারই অধিকার, মর্যাদা ও স্বাধীনতার প্রশ্নে সোচ্চার হয়েছে।


বিজ্ঞাপন


নাহিদ বলেন, সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো শহিদের আত্মদানের বিনিময়ে জাতি স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে এবং গণতান্ত্রিক অধিকার ও জাতীয় আত্মমর্যাদা পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে।

মহান স্বাধীনতা দিবসে তিনি দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে আধুনিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও নাগরিকদের সর্বাঙ্গীণ কল্যাণ কামনায় মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করেন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। 

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর