মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

স্বাধীনতা দিবসে কৃষকদলের ২ দিনের কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

krishak dal logo
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৫ মার্চ (বুধবার) দুপুর ২ টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে ঢাকাস্থ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে।


বিজ্ঞাপন


এছাড়া ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮ টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ঢাকা জেলার কৃষকদলের সকল ইউনিট অংশগ্রহণ করবে।

পাশাপাশি একইদিন  মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে কৃষকদলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে।

এজন্য দলীয় নেতাকর্মীদের সকাল সাড়ে ৯ টায় হোটেল পার্ক টাউনের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে সংগঠনটি।


বিজ্ঞাপন


কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম  বাবুল মঙ্গলবার (২৪ মার্চ) এই কর্মসূচি ঘোষণা করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংগঠনটির দফতর সম্পাদক শফিকুর ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে সকল জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ বিএনপি ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর