শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

jamat

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোসহ তিন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৫ ও ২৬ মার্চ দুই দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।


বিজ্ঞাপন


ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ মার্চ বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

এছাড়া ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হবে।

একই দিন সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর