বিরোধীপক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরোধীপক্ষ অব্যাহত বিষোদগার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
রিজভী বলেন, যারা বিভিন্নভাবে কুৎসা রটানো, মিথ্যাচার করছেন তাদের গায়ে ফ্যাসিবাদের তকমা লেগে যাবে।
তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের প্রতিষ্ঠিত মতপ্রকাশের স্বাধীনতায় একটি পক্ষ প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদগার করছেন।
রিজভী বলেন, বর্তমান ব্যবস্থায় মানুষের বাকস্বাধীনতা রয়েছে এবং কথা বললে আর কাউকে গুম হতে হবে না- এমন নিশ্চয়তা তৈরি হয়েছে। এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।
>> আরও পড়ুন
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্ন জাতির সামনে তুলে ধরেছেন, সেই পথেই এগিয়ে যাচ্ছে দলটি। দেশকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এসএইচ/এএস

