বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১০:৪২ পিএম

শেয়ার করুন:

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় হয়।


বিজ্ঞাপন


পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের জন্য আয়োজিত অনুষ্ঠানে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইটালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলংকা প্রভৃতি দেশের কূটনীতিকবৃন্দ এবং ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনার ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

এছাড়া শুভেচ্ছা বিনিময় করতে আসেন ইউনিসেফ ও ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধিরা।

টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর