শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নিজ নির্বাচনি আসনে ঈদের নামাজ আদায় করলেন জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১১:৩২ এএম

শেয়ার করুন:

নিজ নির্বাচনি আসনে ঈদের নামাজ আদায় করলেন জামায়াত আমির

নিজ নির্বাচনি এলাকা রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

‎শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন তিনি।


বিজ্ঞাপন


11

এসময় জামায়াত আমির বলেন, হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে। তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর