বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

সাংবাদিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আহ্বান জামায়াত সেক্রেটারির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

‘গুমের মতো জঘন্য অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার।

বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


পোস্টে মিয়া গোলাম পারওয়ার বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিক ও কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস বকেয়া থাকার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।

তিনি উল্লেখ করেন, ঈদ আনন্দ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব হলেও এই সময়েও যারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাদের কষ্ট উপলব্ধি করা যায়।

যারা প্রতিদিন সত্য তুলে ধরেন এবং মানুষের কথা বলেন, তাদের এমন অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, অবিলম্বে সকল বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত নৈতিক অঙ্গীকার।

সবশেষে তিনি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর