শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

এনসিপির ঢাকা জেলা উত্তর কমিটির শীর্ষ পদে নাবিলা-দিলশানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

এনসিপির ঢাকা জেলা উত্তর কমিটির নেতৃত্বে নাবিলা-দিলশানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নাবিলা তাসনিদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দিলশানা পারুলকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা যথাক্রমে ঢাকা–২০ ও ঢাকা–১৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

সোমবার (১৬ মার্চ) দলটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলকার নাইন ও ফয়সাল হোসেন খান। সদস্যসচিব করা হয়েছে সালামত উল্লাহ রনিকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। এ ছাড়া যুগ্ম সদস্যসচিব হয়েছেন ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজু।

তিনজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তাঁরা হলেন—মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হক।

ঘোষিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর