শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

জামায়াত আমিরকে থামিয়ে স্পিকার বললেন ‘পরে সময় পাবেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

জামায়াত আমিরকে থামিয়ে স্পিকার বললেন ‘পরে সময় পাবেন’

ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন চলছে। সংসদে গণভোট নিয়ে কথা বলতে চাইলে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দিলেন স্পিকার। তিনি প্রশ্নোত্তর পর্বের পরে অন্য বিষয়ে কথা বলার সময় পাবেন বলে জানান।

রোববার (১৫ মার্চ) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্ন পর্বে ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই সংসদে প্রথম দিনেই আমরা অনুভব করেছি এবং স্বীকৃতি দিয়েছে যে, বিশেষ প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংসদ পর্যাক্রমে গঠিত হয়েছে। এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আরেকটি গণভোট।


বিজ্ঞাপন


এরপর বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি আজকে উত্থাপন করা জরুরি। আমি আজকে সময় পাবো তো বিষয়টি নিয়ে কথা বলার?

পরে স্পিকার বলেন, এখন এটা উত্থাপন করা যাবে না। প্রশ্নোত্তর পর্বের পরে কথা বলার সময় দেওয়া হবে।

আরও পড়ুন

রাষ্ট্রপতির ভাষণ বর্জনের ৩ কারণ জানালেন জামায়াত আমির 

রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব রয়েছে। এছাড়া বৈঠকে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

টিএই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর