বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংবিধান সংস্কার নিয়ে সংসদে জানতে চাওয়া হবে: নাহিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

nahid
নাহিদ ইসলাম। (ফাইল ছবি)

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সরকারের মনোভাব জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণের ওপর আমরা আমাদের বক্তব্য দেব। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে সরকারের মনোভাব কী? তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে একই দিন জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১১ দলের এক বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল (রোববার) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা।’

এদিকে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে জানতে চাওয়া হয়, সংবিধান সংস্কার কমিশন নিয়ে সভায় কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, বিষয়টি ওই দিনের কার্যসূচিতে ছিল না।

তবে তিনি জানান, সংবিধান সংস্কারের বিষয়টি সরকার সংসদের মাধ্যমেই নিষ্পত্তি করতে চায়।


বিজ্ঞাপন


টিএই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর