শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে আগামীকাল

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে আগামীকাল দুপুর ১২টায় সিঙ্গাপুরের নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

গতকাল তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টার পর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।


বিজ্ঞাপন


তার মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। শনিবার (১৪ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার জন্য দোয়া চান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেসবুকে স্থানীয় সরকারমন্ত্রী লিখেছেন, ‘আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপি’র দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।


এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর