শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

শহীদ ওসমান হাদিকে নিয়ে হাসনাতের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০২:৩১ এএম

শেয়ার করুন:

শহীদ ওসমান হাদিকে নিয়ে হাসনাতের আবেগঘন পোস্ট
হাসনাত আব্দুল্লাহ ও শহীদ ওসমান হাদি।

শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেন, “বাংলাদেশ আপনাকে মিস করছে, ভাই; আপনার কণ্ঠ ছাড়া সংসদ যেন অসম্পূর্ণ মনে হয়।”


বিজ্ঞাপন


পোস্টে হাদির সঙ্গে থাকা একটি ছবি যুক্ত করেছেন হাসনাত।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের যাত্রা শুরু হয়।

এদিন সরকারি ও বিরোধী দলের সদস্যদের কোলাকুলি, কুশল বিনিময় আর সৌজন্যবোধ দেখা যায় সকাল থেকে। সরকারি দল ও বিরোধী দল পরস্পরকে সহযোগিতা করার কথাও বলেছে ভরা সংসদে। দীর্ঘ ১৭ বছর পর একটি কার্যকর সংসদ পাওয়ার স্বপ্নে বিভোর ছিলেন সংসদ সদস্যরা। কিন্তু চমৎকার সেই সূচনার শেষটা হয়েছে তুমুল হট্টগোল, রাষ্ট্রপতির ভাষণ বয়কট এবং বিরোধী দলের নাটকীয় ওয়াকআউটে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর