শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১২:১৩ এএম

শেয়ার করুন:

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসপি মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে জামায়াত আমির তার ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

তিনি তার ফেসবুকে লিখেন আজ হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাস ভাইকে দেখে এসেছি। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি।


বিজ্ঞাপন


ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করি- তিনি যেন মির্জা আব্বাস ভাইকে আশু পূর্ণ সুস্থতা দান করেন এবং দ্রুত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দেন। আমীন।

এরআগে বুধবার ইফতারে পানি পান করার সময়ই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর