শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে: ডা. মাহমুদা মিতু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে: ডা. মাহমুদা মিতু
মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে: ডা. মাহমুদা মিতু

শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।


বিজ্ঞাপন


ডা. মাহমুদা মিতু লিখেছেন, আজ প্রথম অধিবেশন, মির্জা আব্বাস ভাই অসুস্থ। শত রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু অসুস্থ শুনেই খারাপ লাগছে। আল্লাহ উনাকে দ্রুত শেফা দান করুন। আমিন।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ মির্জা আব্বাস জ্ঞান হারান। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি দেশবাসীর কাছে স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।


বিজ্ঞাপন


এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর