বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

ভারত ও আ.লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: পাটওয়ারী

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

ভারত ও আ.লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারা জীবন ভারতের বিপক্ষে কথা বলেছে যে দলটি, সেই দলটি এখন ক্ষমতার লোভে ভারতের সঙ্গে সমঝোতা করছে। যারা দুর্নীতির সঙ্গে, চাঁদাবাজদের সঙ্গে সমঝোতা করে, যারা ভারতের সঙ্গে সমঝোতা এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে, তাদের আমাদের বয়কট করতে হবে।  

বৃহস্পতিবার (১১ মার্চ) নগরীর শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে বিভাগীয় ইফতার মাহফিলের আগে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


পাটওয়ারী বলেন, এ দেশে গত ৫০ বছরে ভারত কার্ড চালু ছিল, এখন আবার সমঝোতার কার্ড চালু হয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার মানুষ যতদিন জীবিত থাকবে, রংপুরের মানুষ যতদিন জীবিত থাকবে ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না।

তিনি বলেন, আমার কথা বললেই নাকি তাদের চুলকানি শুরু হয়। আমি বিএনপি নিয়ে কথা বলতে চাই না। আমি চাঁদাবাজ, সন্ত্রাসীদের নিয়ে কথা বলছি। যদি বিএনপির সঙ্গে এসব থাকে, তাহলে বিএনপির উচিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছে না থাকা। না হলে মানুষ বলবে আব্বাস চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ। আমি ব্যক্তিগতভাবে আব্বাসকে নিয়ে বলি না, চাঁদাবাজ আব্বাসের মাধ্যমে পুরো দেশের চিত্র তুলে ধরার চেষ্টা করি। তাই এগুলো দ্রুত বন্ধ করতে হবে, না হলে আমরা এসবের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব।

পাটোয়ারী আরও বলেন, দেশের মানুষকে বলতে চাই, বাজার হাটে চাঁদাবাজদের বয়কট করতে হবে। মসজিদ থেকে আওয়াজ তুলতে হবে। খুৎবায় চাঁদাবাজদের বিরুদ্ধে বলতে হবে। পিতা সন্তানকে এবং সন্তান পিতাকে বলবে, চাঁদাবাজের টাকার দরকার নেই। দরকার হলে ফুটপাতে দোকান দিয়ে ব্যবসা করে খাওয়াই হবে, তবু চাঁদার টাকায় চলব না। এভাবে সামাজিকভাবে চাঁদাবাজদের বয়কট করতে হবে।

এ সময় তিনি চাঁদাবাজ, সন্ত্রাসী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে স্লোগান দেন।


বিজ্ঞাপন


জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ সংসদ সদস্য মো. নাহিদ ইসলাম। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম। মাহফিলে বিএনপি, এনসিপি, জামায়াত ও এবি পার্টির নেতাকর্মীসহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর