গণঅধিকার পরিষদ (জিওপি)-এর দফতর সম্পাদক হিসেবে সৈয়দ মাহবুবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে দলের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন-এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সূত্র জানায়, দলের দাপ্তরিক কার্যক্রম সমন্বয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংগঠনের বিভিন্ন স্তরের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করবেন নতুন দপ্তর সম্পাদক। একই সঙ্গে কেন্দ্রীয় দপ্তরের কার্যক্রম পরিচালনা, দলীয় চিঠিপত্র সংরক্ষণ ও সমন্বয় এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সহায়তার কাজও তার তত্ত্বাবধানে থাকবে।
দলীয় নেতারা জানান, সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে দপ্তর সম্পাদক পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্বে সৈয়দ মাহবুবুর রহমান নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে দায়িত্ব পাওয়ার পর দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নেতাকর্মীদের সহযোগিতায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আশাবাদও ব্যক্ত করেন নতুন দফতর সম্পাদক।
গণঅধিকার পরিষদের নেতারা আশা করছেন, নতুন দায়িত্বে সৈয়দ মাহবুবুর রহমান দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং দাপ্তরিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিজ্ঞাপন
এমআর/এএস

