জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।
বিজ্ঞাপন
ঘোষিত কাঠামো অনুযায়ী, সংগঠনটির আহ্বায়ক মনিরা শারমিন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা মিতু, যিনি চিকিৎসক সমাজ থেকে বিভিন্ন আন্দোলন ও সামাজিক উদ্যোগে যুক্ত ছিলেন। এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন নুসরাত তাবাসসুম, যিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।
এএইচ/এফএ

