রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

জ্বালানি সংকট জরুরি ভিত্তিতে সমাধানের আহ্বান জামায়াত আমিরের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

Jamaat Ameer Shafiqur Rahman
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

শনিবার (৭ মার্চ) রাতে ৮টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। 


বিজ্ঞাপন


‘এই পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে তার বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।’বলেন জামায়াত আমির। 

ডা. শফিকুর রহমান বলেন, এই সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর