শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

শেখ মুজিবের ভাষণ প্রচার: সাবেক ছাত্রলীগ নেতা আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

শেখ মুজিবের ভাষণ প্রচার: সাবেক ছাত্রলীগ নেতা আটক
আটক আসিফ আহমেদ সৈকত। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাউন্ড বক্স ভাড়া করে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম আসিফ আহমেদ সৈকত।

শনিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহবাগ থানার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 


বিজ্ঞাপন


থানা সূত্র জানায়, সাউন্ড বক্সে শেখ মুজিবের ভাষণ প্রচার করে করছিল আসিফ। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

Mujib_speech_i
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে সাউন্ড বক্স রেখে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হয়। ছবি: সংগৃহীত

 
আটক আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮/১৯ সেশনের সাবেক ছাত্র। সাবেক ছাত্রলীগ সদস্য। আজ শনিবার ৭ মার্চের ভাষণ প্রচার করতে তিনি সারাদিনের জন্য স্পিকার ভাড়া করেন। 

শনিবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের বিপরীত পাশের সড়কে দুটি বড় স্পিকারে শেখ মুজিবের ভাষণ বাজছিল। বিকেলে বিষয়টি থানা পুলিশকে জানায় স্থানীয়রা। পরে শাহবাগ থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং বক্স দুটি জব্দ করে। এ সময় ছাত্রলীগের সাবেক নেতা সৈকত বাধা দিতে এলে পুলিশ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর