শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

‘চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

‘চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি’

বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন দলের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এসব চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

আরও পড়ুন: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান: গোলাম পরওয়ার

জামায়াত আমির বলেন, এ বিষয়ে তারা বহুবার দাবি জানিয়েছিলেন। তবে তৎকালীন সরকার সেই দাবিগুলো আমলে নেয়নি।

পোস্টে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরির সুযোগ নেই।


বিজ্ঞাপন


তিনি বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।

টিএই/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর