শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

ঢাকা মেডিকেলে ৫০০ শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ১২:৫৬ এএম

শেয়ার করুন:

ঢাকা মেডিকেলে ৫০০ শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

ঢাকা মেডিকেল কলেজে (ডিএমসি) ছাত্রদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৫ মার্চ) ডা. ফজলে রাব্বি হলের বাস্কেটবল গ্রাউন্ডে শাখা ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

33471


বিজ্ঞাপন


আয়োজকরা জানিয়েছেন, ৫০০ জনের জন্য আয়োজিত ইফতার মাহফিলে ডা. ফজলে রাব্বি হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে বাস্কেটবল গ্রাউন্ডে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে দৃষ্টিনন্দন আলোকসজ্জাও করা হয় মাহফিল প্রাঙ্গণে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতও করা হয়।

33462

ইফতার মাহফিলে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা মেশকাত শরীফ ভূইয়া, জাকারিয়া আশরাফ আশফি, আব্দুর রাজ্জাক, সাজ্জাদুল বারী দিপু ও আলফাজ হোসাইন সিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এসএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর