কূটনীতিক, আলেম ওলামা, রাজনীতিক ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি। সবগুলো ইফতারই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে। প্রতিটি ইফতার মাহফিলে অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতি বছর বিএনপির পক্ষ থেকে রাজনীতিক, সাংবাদিক, কূটনীতিক ও আলেম ওলামাসহ নানা শ্রেণি পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, এবার বিএনপি ক্ষমতাসীন হবার পর আগামী ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে প্রথম ইফতারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকাস্থ দূতাবাসের বিভিন্ন প্রতিনিধি অংশ নেবেন এই ইফতারে। থাকবেন মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যরা। এছাড়া ৭ মার্চ আলেম ওলামা মশায়েখ ইমাম মুয়াজ্জিনদের সম্মানে, ৮ মার্চ রাজনীতিকদের সম্মানে এবং ১০ মার্চ সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে।
প্রতিটি ইফতার অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি থাকবেন।
বিইউ/ক.ম

