বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

ব্যাংক হিসাব তলবের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০১:৩৩ এএম

শেয়ার করুন:

asif
আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।  এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, বুধবার নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত মধ্যরাতে ফেসবুকের এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’

এর আগে, বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য নথিভুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দেয়।

এম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর