গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২ মার্চ) চট্টগ্রামে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের ভিত্তিতে সরকার গঠন করা হয়েছে। এখন সেই রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা চলছে। আদালতকে দলীয়করণেরও চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আদালতকে ব্যবহার করা হলে তার পরিণতি ভালো হবে না। তিনি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। শুধু ঢাকায় নাসিরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্ব যথেষ্ট নয়। চট্টগ্রাম থেকেও দখলদারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এআর

