রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

‘নির্বাচনের পর কোনো ক্যাম্পাসে কেউ ছাত্রদলের আক্রমণের শিকার হয়নি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

Aman

নির্বাচনের পর কোনো ক্যাম্পাসে কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে আক্রমণের শিকার হয়নি বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান।

রোববার (১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাকিম চত্বরে ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২) এর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


আমানুল্লাহ আমান বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কেউ ছাত্রদলের মাধ্যমে আক্রমণের শিকার হয়নি। সেইসঙ্গে কেউ প্রতিহিংসার শিকারও হয়নি এবং যারা আমাদের সঙ্গে জুলুম করেছে, তাদের প্রতিও আমরা সহিংস হইনি। সুতরাং ইতিবাচক রাজনীতির বার্তা ছাত্রদলের চলাফেরা আচার-আচরণেই বোঝা যায় এবং প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, যারা নীতিকথা বলে, তাদের মধ্যে আমরা উগ্রতা দেখেছি। ছাত্রদল পরমত সহিষ্ণুতার রাজনীতি, সমালোচনা গ্রহণ করা এবং ধৈর্য ধরার রাজনীতি করতে জানে।

আমান বলেন, বাংলাদেশে নজিরবিহীন ইতিবাচক রাজনীতির সূচনা ছাত্রদল করেছে। ছাত্রদলের উপর বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আস্থা রাখবে।

তিনি আরও বলেন, ছাত্রদল যেকোনো ভালো কাজ ও উদ্যোগকে স্বাগত জানায়। সেইসঙ্গে শিক্ষার্থীদের পাশেও থাকবে।


বিজ্ঞাপন


এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর