বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

জাতীয়তাবাদী সাইবার দলের নেতৃত্বে শাহীন-সৌরভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

শেয়ার করুন:

Nationalist cyber group
সাইবার দলের নতুন সভাপতি মো. শাহীন চৌধুরী পাশা ও সাধারণ সম্পাদক এম. জে সৌরভ

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন মো. শাহীন চৌধুরী পাশা ও সাধারণ সম্পাদক হয়েছেন এম. জে সৌরভ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


২০২৬-২৯ মেয়াদি ত্রি-বার্ষিক কমিটিতে প্রযুক্তিবিদ মো. অলিউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। আর সহ-সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার মো. জুয়েল, মিতায়ন চাকমা ও ডা. মো. জাকারিয়া চৌধুরী।

এছাড়া এম এইচ কবিরকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে, ইঞ্জিনিয়ার মো. অলিউল্লাহ ভূঁইয়াকে (সায়েম) যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। ফাতেমা তুজ জোহরা মিতুকে সাংগঠনিক, খন্দকার মো. মহিউদ্দিন মাহি দপ্তর ও নাজমুল হাসান জনিকে প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন।

তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে ২০১২ সাল থেকে সংগঠনটি কাজ করে আসছে।


বিজ্ঞাপন


সাইবার দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও গুজবরোধ এবং সাইবার বুলিং প্রতিরোধ এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত সাইবার কমিউনিটি গঠনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিইউ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর