বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নতুন গভর্নর নিয়োগ নিয়ে বিস্ফোরক আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ এএম

শেয়ার করুন:

Asif
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও জুলাই বিপ্লবী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও জুলাই বিপ্লবী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘এই নিয়োগের মাধ্যমে দেশের আর্থিক খাতকে ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হলো।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন আসিফ।   


বিজ্ঞাপন


এনসিপি মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনা এবং তার ঋণখেলাপি কুশীলবরা এদেশের ব্যাংক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গিয়েছিল। ঋণখেলাপিদের দুষ্টচক্রের জন্য বাংলাদেশকে আইএমএফসহ বিভিন্ন দেশের দ্বারে দ্বারে হাজির হতে হয়েছে আর্থিক খাতকে বাঁচিয়ে রাখতে।’ 

আসিফ দাবি করেন, ‘সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে টেনে তুলেছে মাত্র দেড় বছরে। রিজার্ভ দ্বিগুণ করে রেখে যাওয়াসহ খাদের কিনারায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসন করা হয়েছে।’ 

তার অভিযোগ, ‘আর্থিক খাতে আরও জঘন্যভাবে কাজ শুরু করল বর্তমান সরকার। হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপিদের এমপি, মন্ত্রী বানিয়ে প্রথমেই আর্থিক খাতকে হুমকির মুখে ফেলা হলো। আজ একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হলো।’ 


বিজ্ঞাপন


আসিফ বলেন, ‘এই নিয়োগের মাধ্যমে ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের আর্থিক খাত। আবারও এর পরিণতি ভোগ করতে হবে আমাদের, দেশের সাধারণ জনগণের।’

আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ হাসিনার শাসনামলের শেষ সময়ের মতো দুঃস্বপ্নের দিনগুলো আবারও ফিরতে যাচ্ছে সম্ভবত।’

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী নেতা মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। এ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর