বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের অশ্রু জাতির জন্য অভিশাপ: পরওয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

পিলখানা শহীদ পরিবারের অশ্রু জাতির জন্য অভিশাপ: জামায়াত সেক্রেটারি
বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণ ও বিচারের দাবিতে আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছেন গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাকর্মকর্তাদের পরিবারের অশ্রু ও আহাজারি জাতির জন্য অভিশাপ হয়ে আছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করতে হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণ ও বিচারের দাবিতে এই সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


মিয়া গোলাম পরওয়ার বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চক্রান্ত। তিনি দাবি করেন, এ ঘটনার বিচার দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছে। অনতিবিলম্বে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচারের নামে যেসব নিরপরাধ বিডিআর সদস্য শাস্তি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের মুক্তি ও ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, পিলখানার হত্যাকাণ্ড দেশের ইতিহাসে একটি বড় ট্র্যাজেডি। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করা জরুরি। তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিশনের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সভা শেষে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনাকর্মকর্তাসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর