বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আমাকে ডিএসসিসির মেয়র প্রার্থী হতে বলেছে এনসিপি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ এএম

শেয়ার করুন:

আমাকে ডিএসসিসির মেয়র প্রার্থী হতে বলেছে এনসিপি: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদপ্রার্থী হওয়ার পূর্বাভাস পেয়েছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে। তবে এখনো তা চূড়ান্ত নয়।’

এসময় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের রুপরেখা দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধি শূন্য। ফলে দেশের জনগণকে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন।

‘কিন্তু এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা দুঃখজনকভাবে পাইনি। আশা করি তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা জানাবে’, যোগ করেন তিনি।

/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর