বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বাসায় বিশ্রামে জামায়াত আমির, কিছু স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ এএম

শেয়ার করুন:

Jamaat Ameer Shafiqur Rahman
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

নিজ নির্বাচনি আসনের এক অনুষ্ঠানে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার বাসায় বিশ্রামে আছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তার বাসায় গিয়ে শারীরিক অবস্থা পর্যালোচনা করে কিছু স্বাস্থ্য পরীক্ষা দিয়েছেন চিকিৎসকরা।


বিজ্ঞাপন


পরে রাত ১২টার দিকে জামায়াত আমিরের ব্যক্তিগত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, চিকিসকদের দেওয়া পরীক্ষাগুলো বুধবার সকালে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে বাসা থেকেই প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হবে।

জামায়াত আমিরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম আরও জানান, তার শরীর এখনও কিছুটা দুর্বল হলেও সার্বিক দিক থেকে ভালো আছেন। তিনি বিশ্রামে আছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জামায়াত আমির।

এরআগে মঙ্গলবার বিকেলে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার কয়েকবার বমি হওয়ায় দুর্বল হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বাসায় গিয়ে বিশ্রাম নেন তিনি।


বিজ্ঞাপন


বিকেলে ইফতার অনুষ্ঠান মঞ্চ থেকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। তবে হঠাৎ যাত্রাপথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

এসময় সেখানে উপস্থিত ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি- আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। তিনি বলেন, জাতি আশা করেছিল তিনি (জামাাত আমির) দেশের প্রধানমন্ত্রী হবেন। যেকোনো কারণে তিনি প্রধান বিরোধীদলীয় নেতা হয়েছেন। ইনশাআল্লাহ তিনি প্রমাণ করবেন বিরোধীদলীয় নেতার আদর্শ কেমন হওয়া উচিত।

টিএই/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর