বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য’, আরও যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

S
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেসব অভিযোগ তুলেছেন এবং মন্তব্য করেছেন, তার সেই আচরণকে অগ্রহণযোগ্য বললেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি। 


বিজ্ঞাপন


পোস্টে শফিকুর রহমান অভিযোগ করেছেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি।’ 

Screenshot
জামায়াত আমিরের দেওয়া ফেসবুক পোস্টটির স্ক্রিনশট

জামায়াত আমির আরও লিখেছেন, ‘কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’

সম্প্রতি একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকার এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নানা অভিযোগ তোলেন। কিছু ক্ষোভও প্রকাশ করেন।


বিজ্ঞাপন


রাষ্ট্রপতি দাবি করেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তবে বিএনপি ও সামরিক বাহিনী সমর্থন না দেওয়ায় সেটা সম্ভব হয়নি। তৎকালীন প্রধান উপদেষ্টা তাকে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেননি বলেও অভিযোগ করেন তিনি।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর