হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজ থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে এ খবর জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ওই পোস্টে সেলিমা রহমানের পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
সেলিমা রহমান ২০০১-২০০৬ পর্যন্ত তৎকালীন বিএনপি সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়েছে সেলিমা রহমান। বেশ কয়েকবার তাকে কারাবরণও করতে হয়েছে।
এএইচ




