বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

জাতীয় ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

জাতীয় ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: আবদুস সালাম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ১৭ বছরের কঠিন লড়াই ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। মহান একুশের চেতনাকে ধারণ করে দেশের সব দল, মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আবদুস সালাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষকে একত্রিত করে আমরা একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাব। মহান একুশের চেতনাকে ধারণ করেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

তিনি আরো বলেন, আমরা যেমন ৫২-এর ভাষা শহীদ ও ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি, ঠিক তেমনি ৯০ ও ২৪-এর শহীদদের চেতনাকেও অন্তরে ধারণ করি। তাদের আত্মত্যাগ আমাদের জন্য পথপ্রদর্শক। এই চেতনাই আমাদের দেশের আগামী দিনের অগ্রযাত্রার মূল ভিত্তি।

এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে সরকার গঠিত হয়েছে, তা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার পরিকল্পনার আলোকে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আব্দুস সালাম।

দেশের জনগণের প্রতি আশ্বাস দিয়ে তিনি বলেন, বীর শহীদদের আত্মত্যাগের মূল্য কখনো বৃথা যাবে না এবং তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।


বিজ্ঞাপন


এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর