শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

‘এখন টিভি ও বাসসের ঘটনা অশুভ সংস্কৃতির আভাস’ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

Islami Andolon
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদকের সঙ্গে সংঘটিত আচরণকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কারও বিরুদ্ধে কোনো যৌক্তিক অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য দেশে সুস্পষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে জনসমাগম তৈরি করে কাউকে অপদস্থ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
 
বিবৃতিতে বলা হয়, বিএনপি সরকার গঠনের দিনেই একটি বেসরকারি টেলিভিশনের চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘটনা অশুভ ইঙ্গিত বহন করে। তার ভাষ্য অনুযায়ী, যে কারণ দেখিয়ে তাদের ছুটিতে পাঠানো হয়েছে তা স্পষ্ট নয় এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়। যথাযথ ব্যাখ্যা চাওয়ার সুযোগ বা আত্মপক্ষ সমর্থনের অধিকার না দিয়ে কাউকে চাকরিচ্যুত বা বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অমানবিক ও স্বেচ্ছাচারী আচরণের শামিল বলেও তিনি মন্তব্য করেন।
 
শেখ ফজলুল করীম মারুফ বলেন, উভয় ঘটনারই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে সাংবাদিক মাহমুদ রাকিব, আজহারুল ইসলাম, মুজাহিদ শুভ ও বেলায়েত হোসাইনের বাধ্যতামূলক ছুটি অবিলম্বে প্রত্যাহার করে তাদের চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানান তিনি।
 
এএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর