শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

নিষিদ্ধ আ.লীগের ধানমন্ডি অফিসের ফটকে কর্মীদের স্লোগান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

নিষিদ্ধ আ.লীগের ধানমন্ডি অফিসের ফটকে কর্মীদের স্লোগান

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিচ্ছেন যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তিন তলায় দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য কক্ষ থাকত। দ্বিতীয় তলায় দলের মুখপত্র উত্তরণের অফিস এবং তৃতীয় তলায় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম চলত।


বিজ্ঞাপন


ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে  আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

এম/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর