নিজ এলাকার মাফিয়া ও সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি করেছেন বিএনপির যুগ্মমহাচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই হুঁশিয়ারি করেন তিনি।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে খোকন লেখেন, ‘নরসিংদীতে কোনো মাফিয়া বা সিন্ডিকেটের জায়গা নেই!’
তিনি আরও লেখেন, ‘আসন্ন রমজানে যারা কৃত্রিম সংকট তৈরি করে পকেট ভারী করার স্বপ্নে আছেন, সাবধান!’
আরও পড়ুন:
নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল বিজয়
খায়রুল কবির খোকন জেলা বিএনপির সভাপতিও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হোন।
এএম

