বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঝাড়ু হাতে ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ এএম

শেয়ার করুন:

ঝাড়ু হাতে ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমিরের

রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় ঝাড়ু হাতে নিয়ে তিনি এ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


jama2ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ‘ক্লিন ঢাকা মহানগরী’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ সময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারসংলগ্ন এলাকা পরিষ্কার করা হবে।

jamatবিশেষ এই কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কর্মসূচিতে দলের সব স্তরের নেতাকর্মীসহ নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর