বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ এএম

শেয়ার করুন:

জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা

‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।


বিজ্ঞাপন


এ সময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।

কর্মসূচিতে সকল স্তরের নেতাকর্মী ও নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় বুধবার(১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করবেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর