শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন ফুটবলার আমিনুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন ফুটবলার আমিনুল

ঢাকা-১৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে না পারলেও টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক।

নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে তার আসনের নেতাকর্মীরা সেই আসনে ভোট পুনরায় গণনার দাবি তুলে আসছিল। গত কয়েকদিন থেকে আসনটিতে আমিনুলের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছিল। সেই সমর্থকদের আশা এবার তিনি হয়তো পূরণ করতে যাচ্ছেন। তাকে ক্রীড়া প্রতিমন্ত্রী করা হতে পারে। যদিও এই তালিকায় আলী আসগর লবির নামও ওঠে এসেছে।


বিজ্ঞাপন


গত কয়েকদিন থেকে গুঞ্জন উঠেছে, আমিনুলকে টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী করা হতে পারে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। 

সূত্র জানায়, আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে ফোন পেয়েছেন আমিনুল। 

আমিনুল দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে কাজ করছেন। তিনি একজন সাবেক ফুটবলারও।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেন। যদিও তিনি হেরে গেছেন। কিন্তু তার এই হারকে মেনে নিতে পারছে না তার সমর্থকরা।

এদিকে, আজ সকাল সাড়ে ১০টার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর