সংসদ সদস্য হিসেবে ঢাকা-৬ আসনের নবনির্বাচিত এমপি ইশরাক হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা শপথ নিয়েছেন। তবে তারা সংবিধান সংস্কারের শপথে অংশ নেননি।
তবে ইশরাক হোসেন দেরিতে আসায় বিএনপি দলীয় সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি। পরে তারা স্বতন্ত্র ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন। এসময় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জামায়াতের সদস্যরা শপথ নিলেও শপথস্থল থেকে বেরিয়ে যান ইশরাক হোসেন ও রুমিন ফারহানা।
বিজ্ঞাপন
তারা বেরিয়ে যাওয়ার পর জামায়াতের ৬৮ জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং শপথপত্রে নিজ আসন উল্লেখ করে সই করেন।
এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
আরও পড়ুন: দাম কমল স্বর্ণের, ভরি কত?
বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
বিজ্ঞাপন
আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
এমআইকে/এমআই

